Showing posts with label আকাশ. Show all posts
Showing posts with label আকাশ. Show all posts

Monday, April 4, 2016

ধন্যবাদ হে আকাশ

ধন্যবাদ হে আকাশ

বেনজীর আহমেদ

শত্রুতার বস্তাপঁচা কাহিনী ছুঁড়ে ফেলে এসেছি,
এসেছি তোমার কাছে, হে আকাশ ৷
মেঘ এনে উড়িয়ে নিয়ে যাও, আমার উপর দিয়ে,
বৃষ্টি না হলেও চলবে,
শুধু পাগলা হাওয়া,
ঠান্ডা পাগলা সুখমিশ্রিত হাওয়া, হে আকাশ ৷

কালো কালো মেঘে ঢাকা পড়ে যাবে সূর্যটা,
অসীম জলাধারের পাড়ে৷ তীব্র হাওয়া ৷
ফোঁটা ফোঁটা বৃষ্টি না হলেও চলবে,
আমায় ভাসিয়ে নাও, হে আকাশ ৷

এতো সুখ কতক্ষণ সহ্য করতে পারবো জানি না,
সর্বোচ্চ চেষ্টা করবো ৷
ধন্যবাদ হে আকাশ ৷

গাজীপুর, ২০১৪

August 25, 2014 at 3:22am ·